Posts

বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়: ২৯৯ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা...

Image
বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায়: ২৯৯ আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা... সারাদেশের ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও প্রত্যাশার পর অবশেষে প্রকাশিত হলো সবকটি ২৯৯ আসনের প্রাথমিক পূর্ণাঙ্গ ফলাফল। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক-একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ম্যান্ডেট পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এক নজরে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল (২৯৯/২৯৯ আসন ঘোষিত) দল/জোট প্রাপ্ত আসন বিএনপি ২১৩ জামায়াতে ইসলামী ৬৮ এনসিপি (NSCP)দ্বিতীয় শক্তি হিসেবে উঠে এলো জামায়াতে ইসলামী এই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে জামায়াতে ইসলামী। ৬৮টি আসনে জয় তাদেরকে সংসদের অন্যতম প্রভাবশালী বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভবিষ্যৎ সংসদীয় রাজনীতিতে জামায়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বতন্ত্র, এনসিপি ও অন্যান্য দলের ফলাফল স্বতন্ত্র প্রার্থী: ৮ জন বিজয়ী এনসিপি (NSCP): ৬ আসন অন্যান্য দল: ৪ আসন যদিও সংখ্যায় কম, তবে কিছু আসনে স্বতন্ত্র ও ছোট দলের প্রতিযোগিতা ছিল নজরকাড়া। সংসদ গঠনের স...

এই মাত্র পাওয়া। ব্যারিস্টার ফুয়াদ এর ফলাফল প্রকাশ।দেখে নিন...see more

Image
এই মাত্র পাওয়া। ব্যারিস্টার ফুয়াদ এর ফলাফল প্রকাশ।দেখে নিন...see more বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন।  বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।  প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।  নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।  বরিশাল-৩ আসনের ভোটারদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নার...

অবশেষে পোস্টাল ভোটসহ ঢাকা-৮ আসনের ফলাফল ঘোষণা

Image
  ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তিনি। পোস্টাল ভোটসহ মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট। অপরদিকে নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে চারটায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন। তিনি জানান, এই আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ হয়। এতে বিএনপির মির্জা আব্বাস ৫৬ হাজার ৫৫২ ভোট পান। এর সঙ্গে তিনি ২ হাজার ৮১৪টি পোস্টাল ভোট পেয়েছেন। তাতে মোট ভোট পড়ে ৫৯ হাজার ৩৬৬।অন্যদিকে, ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী ১০৮টি কেন্দ্রে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। এর সঙ্গে তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাতে তাঁর পক্ষে মোট ভোট পড়ে ৫৪ হাজার ১২৭টি। অর্থাৎ বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানী জয়ী হয়েছেন। এই আসনের অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা মার্কায় মোট ১ হাজার ৪৩৬ ভোট ...

ঢাকা-১৭: তারেক রহমানের আসনে বেসরকারিভাবে বিজয়ী হলেন যে প্রার্থী

Image
 ঢাকা-১৭: তারেক রহমানের আসনে বেসরকারিভাবে বিজয়ী হলেন যে প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। প্রাপ্ত কেন্দ্রগুলোর ফলাফলে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ছাড়িয়ে এগিয়ে থেকে এই আসনে জয় নিশ্চিত করেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও সমন্বয়ের পর বেসরকারিভাবে তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম জামায়াত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে এ জয় লাভ করেন তারেক রহমান। ঢাকা-১৭ আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এই আসনের ফলাফল নিয়ে ব্যাপক আগ্রহ ছিল রাজনৈতিক মহল ও সাধারণ ভোটারদের মধ্যে। বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। Countdown Timer

ঢাকা-৮ আসনে এগিয়ে গেলেন মির্জা আব্বাস

Image
 ঢাকা-৮ আসনে এগিয়ে গেলেন মির্জা আব্বা সগিয়ে গেলেনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট। এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোটগণনা চলছে। Countdown Timer

২১ কেন্দ্র ফলাফল শেষে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে কে এগিয়ে?

Image
 ২১ কেন্দ্র ফলাফল শেষে মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে কে এগিয়ে? মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসনের ভোটের ৬ টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ধানের শীষের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ২ হাজার ৯১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা। উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধনপ্রক্রিয়া শুরুর পর এবারই সবচেয়ে বেশি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থী রয়েছেন ৮০ জন। এবার ১...

৪৫ কেন্দ্রের ফলাফলে ২১ হাজার ভোটে এগিয়ে আমির হামজা

Image
 ৪৫ কেন্দ্রের ফলাফলে ২১ হাজার ভোটে এগিয়ে আমির হামজা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া–৩ (সদর) আসনের ৪৫টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে মুফতি আমির হামজা পেয়েছেন ৬৩ হাজার ৪৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ৪১ হাজার ৯৯৮ ভোট। এ হিসেবে ৪৫ কেন্দ্রের ফলাফলে আমির হামজা ২১ হাজার ৪৯০ ভোটে এগিয়ে রয়েছেন।এ আসনে মোট কেন্দ্রের সংখ্যা ১৪২টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ৪০ হাজার ৬০০ জন। বাকি কেন্দ্রগুলোর ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও সমর্থকেরা। Countdown Timer