এই মাত্র পাওয়া। ব্যারিস্টার ফুয়াদ এর ফলাফল প্রকাশ।দেখে নিন...see more
বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসনের ১২৬টি কেন্দ্রের চূড়ান্ত গণনায় বিএনপির জয়নাল আবেদীন পেয়েছেন মোট ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ ঈগল প্রতীক নিয়ে লড়াই করে পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।
বরিশাল-৩ আসনের ভোটারদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার রয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৪৫ জন। এছাড়া এই আসনে একজন তৃতীয় লিঙ্গের ভোটারও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নারী ও পুরুষ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে উৎসবমুখর করে তুলেছিল।

Comments
Post a Comment